চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

মাদারীপুরের শিবচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের বিশাল সমাবেশ

শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা–খুলনা এক্সপ্রেসওয়ের পাচ্চর সোনারতরী প্লাজার পাশে এই কর্মসূচির আয়োজন করেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী শাওন চৌধুরী।

দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পাচ্চর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনারতরী প্লাজার সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু।

সভায় শাওন চৌধুরী বলেন, “যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। এটি শুধু বিএনপির অঙ্গসংগঠন নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের সামনের সারির শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন জনগণের অধিকার রক্ষায় সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরিয়ে আনব গণতন্ত্র ও মানুষের অধিকার।”

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রভাগে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে অনুপ্রাণিত তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু, সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মুন্সি, মাদবরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর হাওলাদার, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান মিনা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ফরাজি, জাসাস নেতা হানিফ মাদবর, যুবদল নেতা রিপন মাতুব্বর, রুবেল চৌধুরী, মো. কাওসার মাদবর, রাসেল মাদবর, ইলিয়াছ মাদবরসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরের শিবচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের বিশাল সমাবেশ

শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫