চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বেগমগঞ্জে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ কুখ্যাত জাইল্লা জহির আটক

বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘জাইল্লা জহির’ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জহির হোসেন ওরফে ‘জাইল্লা জহির’ (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকায় র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তারকৃত জহির হোসেন (জাইল্লা জহির) লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিল জাইল্লা জহির। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল অভিযান চালায়। পরে আমানতপুর তপাদার বাজার এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে জহিরের দেহ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার জহির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আটক জহিরকে উদ্ধারকৃত ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বেগমগঞ্জে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ কুখ্যাত জাইল্লা জহির আটক

বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘জাইল্লা জহির’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫