খলিলের মাদকচক্রে ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্ম, প্রশাসনের কড়া নজরদারি দাবি স্থানীয়দের
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ডিলার খলিল, যুবসমাজ ধ্বংসের অভিযোগে উত্তাল এলাকা
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার সংলগ্ন পশ্চিম গোদন্ডা গ্রামে সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী খলিলকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, স্থানীয় কসাই ফারুকের ছেলে খলিল দীর্ঘদিন ধরে গাঁজা, ইহাবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি ব্যবসা পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে গড়ে ওঠা মাদকচক্রের কারণে এলাকায় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, খলিল তার মাদক ব্যবসা আড়াল করতে গরু-ফার্ম, মুরগির খামার ও মাছের ঘের পরিচালনার নামে লোক দেখানো ব্যবসা চালাত। বাস্তবে এই ব্যবসাগুলো ছিল মাদক সংরক্ষণ ও লেনদেনের আড়াল। এলাকাবাসীর দাবি, খলিলের পরিবারের অন্যান্য সদস্যরাও খুচরা মাদক বিক্রির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, খলিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ছয়টি মামলা রয়েছে। পূর্বে র্যাব-৮, নলছিটি থানা পুলিশ ও ঝালকাঠি ডিবি একাধিকবার তাকে আটক করলেও জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযানের সময় বিপুল পরিমাণ গাঁজা ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী মনে করছেন, শুধুমাত্র পুলিশি অভিযান যথেষ্ট নয়। তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের আহ্বান জানিয়েছেন আইনি ও সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য।
স্থানীয়দের দাবি—
1️⃣ মাদকবিরোধী আইনি পদক্ষেপে সকলে সহযোগিতা করতে হবে।
2️⃣ স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালু রাখতে হবে।














