চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
ভোলাহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় উপজেলা যুবদলের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। তিনি মোবাইল ভার্চ্যুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের একান্ত সহকারী কায়সার আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মোঃ মুনসুর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ঠিকাদার মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উচ্ছ্বাসের সঙ্গে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেন।
ভোলাহাটে উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত বিশেষ অতিথি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশের দৃশ্য।






















