চট্টগ্রাম ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও ১০ কার্তুজ উদ্ধার, দুই আসামি আটক

বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক দুই আসামি

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসাথে অর্ধ ডজন মামলার আসামি আবুল হাসান (৫০) ও শওকত ইসলাম (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনী ও র‍্যাবের একটি যৌথ টিম অভিযান চালায়। সরল ইউনিয়নের দুইটি প্রভাবশালী গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার বেড়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নুরুল কবির গ্রুপের দুই সদস্য—আবুল হাসান ও শওকত ইসলামকে গ্রেপ্তার করা হয়। আবুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং শওকত ইসলামের নামে একটি হত্যাচেষ্টার মামলা চলছে।

তল্লাশিকালে ১নং ওয়ার্ড এলাকায় বেওয়ারিশ অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও দুই আসামিকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরল ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও ১০ কার্তুজ উদ্ধার, দুই আসামি আটক

বাঁশখালীতে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক দুই আসামি

আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫