চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গোলাপগঞ্জে উঠোন বৈঠকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদের বক্তব্য

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে: তামিম ইয়াহয়া আহমদ

কামাল খান, সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধিঃ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, “বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, সেটা বিএনপি ভালোভাবেই জানে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কখনো পিছিয়ে থাকবে না, বরং উন্নতির পথে এগিয়ে যাবে।”

রবিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ দলই টিলা গ্রামে কয়েস সাহেবের বাড়িতে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তামিম ইয়াহয়া আহমদ আরও বলেন, “আমার প্রয়াত বাবা মাওলানা রশীদ আহমদের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু তিনি তা পূরণ করতে পারেননি। তাই আমি বাবার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণে এই আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি থেকে মনোনয়ন পেলে মানুষের সেবা ও কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।”

বৈঠকে সভাপতিত্ব করেন কয়েস আহমদ এবং পরিচালনা করেন মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন আব্দুল মতিন, রিয়াজ উদ্দিন, বদরুল ইসলাম, আব্দুল মুমিন, বাবুল মিয়া, সাহেদ আহমদ ও ইকবাল আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহাদ হুসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোলাপগঞ্জে উঠোন বৈঠকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদের বক্তব্য

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে: তামিম ইয়াহয়া আহমদ

আপডেট সময় : ০৫:৩২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫