রোগী হয়রানির অভিযোগে কঠোর পদক্ষেপ, চলবে দালালবিরোধী অভিযান
কুমিল্লা মেডিক্যালে র্যাবের অভিযানে ১০ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
- আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দালাল চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করছিল বলে জানা যায়। তাদের কাছ থেকে দালালির কাজে ব্যবহৃত কিছু নথিপত্র ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন—
১। মোঃ সোহেল (৩০), পিতা-মৃত আবু মিয়া;
২। মাহবুবুর রহমান (২৮), পিতা-গাজী আব্দুল লতিফ;
৩। মোঃ জাকির (৪৩), পিতা-মৃত শফিউল্লা;
৪। মোঃ তাজুল ইসলাম, পিতা-এরশাদ মিয়া;
৫। মাহমুদ (৪০), পিতা-গাজী মোঃ আঃ মোমিন;
৬। মোঃ নাছের (৩৬), পিতা-খলিলুর রহমান;
৭। মোঃ ইমন (২১), পিতা-রকিবুল ইসলাম (কোতয়ালী মডেল থানা);
৮। মোঃ আলাদিন, পিতা-আবুল কালাম (চিওড়া, চৌদ্দগ্রাম);
৯। মোঃ অপু (৩৪), পিতা-মোঃ মোর্শেদ আলম (রাজাপাড়া, সদর দক্ষিণ মডেল);
১০। আব্দুল আজিজ, পিতা-মোঃ তাজেম হোসেন (উত্তর আজিজ ফাজিলপুর, দাগনভূঁঞা, ফেনী)।
অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত। সহায়তা করেন র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
নওরোজ কোরাইশি জানান, “মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে। ওয়ার্ডবয় থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রোগীসেবা কেন্দ্রীক পরিবেশ ফিরিয়ে আনতে এই অভিযান চলমান থাকবে।”





















