ছাগলখাইয়া মর্মাপাড়া একাদশের গৌরবময় জয়, উল্লাসে লামার ফুটবলপ্রেমীরা
লামায় ইয়াং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল: ছাগলখাইয়া মর্মাপাড়া একাদশের চ্যাম্পিয়ন জয়
- আপডেট সময় : ০৭:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলার ছাগলখাইয়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “লামা ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলায় ছাগলখাইয়া মর্মাপাড়া একাদশ ২-১ গোলে হরিণঝিরি লাল-সবুজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব, সাবেক সভাপতি, লামা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি, সাবেক ভাইস চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ;
মোহাম্মদ সাইফুদ্দিন, সাবেক আহ্বায়ক, লামা পৌর বিএনপি;
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, লামা উপজেলা বিএনপি;
এবং এডভোকেট মোঃ ইব্রাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক, লামা পৌর বিএনপি।
পুরো মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে লামা স্টেডিয়াম প্রাঙ্গণ।






















