চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সরিষা বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাসি — উৎপাদন বাড়াতে মাঠে নামছে কৃষি অধিদপ্তর

লামায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উপকরণ বিতরণ

মোঃ শফিকুল ইসলাম তুহিন, বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের মনিটরিং অফিসার কামরুম মোয়াজ্জেমা, লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার সাকিলা আক্তারসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় লামা উপজেলায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে ১.৫ কেজি সরিষা বীজ, ১০০ কেজি জৈব সার, ১১২ কেজি রাসায়নিক সার, বালাইনাশক, ড্রাম, চালুনি ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান সোহেল বলেন, “সরকারের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সারাদেশে সরিষা আবাদ সম্প্রসারণ করা হচ্ছে। লামায় ১৩ জন কৃষককে বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “সরিষা আবাদ শেষে বোরো ও আমন ধান চাষে সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে প্যাটান ভিত্তিক তিন মৌসুমে কৃষকদের নিয়মিত উপকরণ সহযোগিতা দেওয়া হবে।”

মনিটরিং অফিসার কামরুম মোয়াজ্জেমা বলেন, “সরকারের লক্ষ্য হলো ভোজ্যতেল আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানো। সেইসাথে দুই ফসলের জমিকে তিন ফসলে ও তিন ফসলের জমিকে চার ফসলে রূপান্তর করা।”

তিনি আরও বলেন, “বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই লক্ষ্যে কাজ করছে, আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে থেকে প্রকল্প বাস্তবায়ন করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরিষা বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাসি — উৎপাদন বাড়াতে মাঠে নামছে কৃষি অধিদপ্তর

লামায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৮:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫