চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

তারুণ্যের উচ্ছ্বাসে সজীব কুমিল্লা—বিএনপি নেতাদের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ। ---

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র চলছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে মুখ্য ভূমিকা রাখতে হবে।”

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, “যুবদলের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েও তাদের থামানো যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের অঙ্গীকার একটি নতুন বাংলাদেশের স্বপ্ন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন ও সদস্য সচিব রোমান হাসান।

এর আগে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভ্যানগাড়িতে কৃষকের সাজে তরুণরা মাঠে ধানের ফলন ও উৎপাদনের প্রতীক তুলে ধরেন।

পরে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তারুণ্যের উচ্ছ্বাসে সজীব কুমিল্লা—বিএনপি নেতাদের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ। ---

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫