চট্টগ্রাম ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

প্রতিদিনই সংঘবদ্ধ ছিনতাইকারীদের ভয়াল দৌরাত্ম্য, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে নগরবাসী

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় দিনদুপুরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলেছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই সংঘবদ্ধ ছিনতাইকারীদের দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী, ব্যবসায়ী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অথচ এসব ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, “আজ (সোমবার) দুপুরে রেলস্টেশন দিক থেকে আসা একটি বাসে ৭-৮ জন ছিনতাইকারী ওঠে। তারা প্রকাশ্যে এক যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। আশেপাশের কেউ কিছু বলার সাহস পায়নি। আমি শুধু তাকাতেই তারা হুমকি দেয়, ‘তোর চোখও উঠায় ফেলমু।’ তখন বুঝলাম আমরা সবাই ভয়ঙ্কর এক চক্রের সামনে অসহায়।”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের দাবি, দিনের বেলা যেমন ছিনতাই বেড়েছে, রাতের পর তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। প্রশাসনের নীরবতা ও পুলিশের নিষ্ক্রিয়তায় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিউ মার্কেট ও আশপাশের এলাকাবাসীর অভিযোগ, এই ছিনতাইকারীরা প্রতিদিনই সক্রিয় থাকলেও প্রশাসন চোখ বন্ধ করে আছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— পুলিশের টহল ও নজরদারি কোথায়? তারা কি এই চক্রের বিষয়ে অবগত নয়?

চট্টগ্রামবাসীর একটাই দাবি— নগরীর গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নিতে হবে। তা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতিদিনই সংঘবদ্ধ ছিনতাইকারীদের ভয়াল দৌরাত্ম্য, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে নগরবাসী

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় দিনদুপুরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫