আশাশুনি উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী এ আয়োজন শুরু হয় জনতা ব্যাংক চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। র্যালিটি আশাশুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, আব্দুর রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স.ম. আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, কৃষকদলের আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব আবদুল কাদের।
এছাড়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স.ম. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান শরিফ, এ.এম. হাসান মোল্যা, সুজন, মাছুম, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান বাবু, রাব্বি, হাফিজুল ইসলাম, মন্টু, কেরামত আলী, শফিকুর রহমান, শহিদুল ইসলাম, রাজু, মোক্তাজুল, শিমুল, করিম সানা, সবুজ আহমেদ ও ফারুক হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার ৪৭ বছরে দলটি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।”






















