চট্টগ্রাম ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ

পদ্মা নদী থেকে কুমির উঠে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মুন্সীগঞ্জের পদ্মাপাড়ের বাসিন্দারা

পদ্মা নদী থেকে লোকালয়ে কুমির, আতঙ্কে মুন্সীগঞ্জের শ্যামুবাড়ি গ্রামবাসী

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে লোকালয়ে কুমির ওঠার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে গত কয়েকদিন ধরে নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, রাতে ও ভোরের দিকে পদ্মা নদী থেকে কুমির উঠে এসে লোকালয়ে ঢুকে পড়ছে। এ কারণে পদ্মা পাড়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শ্যামুবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুরপাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে স্কুলশিক্ষার্থীসহ বহু মানুষ পুকুরপাড়ে ভিড় করেন কুমিরটি দেখার জন্য।

স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়েকজন পথচারী গোঁয়ালঘরের পাশে একটি কুমির দেখতে পান। আতঙ্কে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলো ফেলে ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে নদীর দিকে ফিরে যায়।

স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটি পুকুরপাড় থেকে সরে যায়।”

ঘটনার পর এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা কুমিরটি উদ্ধার ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পদ্মা নদী থেকে কুমির উঠে আসায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মুন্সীগঞ্জের পদ্মাপাড়ের বাসিন্দারা

পদ্মা নদী থেকে লোকালয়ে কুমির, আতঙ্কে মুন্সীগঞ্জের শ্যামুবাড়ি গ্রামবাসী

আপডেট সময় : ০৩:০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫