চট্টগ্রাম ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নৈশ প্রহরি আনিছুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা, বিচারের দাবিতে জনস্রোত

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান (৩৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এতে অংশ নেন নিহতের পরিবারের সদস্যসহ শত শত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনিছুর রহমানের স্ত্রী আরফাতুন নাহার, নিহতের মা মোছাঃ রাহেলা বেগম, বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, শিক্ষক আব্দুস সামাদ মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম, বজলু মিয়া, সুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর নিখোঁজ হন বিদ্যালয়ের নৈশ প্রহরি আনিছুর রহমান। পরদিন ২১ অক্টোবর রংপুরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

নিহতের স্ত্রী আরফাতুন নাহার বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে রংপুরে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী জড়িত।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ বলেন, “ওই নৈশ প্রহরি রংপুরে মারা গেছেন। সেখানে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নৈশ প্রহরি আনিছুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা, বিচারের দাবিতে জনস্রোত

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫