চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার ও মালোপাড়া এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।” তাঁরা আরও বলেন, “দেশে আর কোনো একদলীয় শাসনব্যবস্থা মেনে নেওয়া হবে না। জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।”

বক্তারা অভিযোগ করে বলেন, “যারা ধর্মীয় মূল্যবোধের নামে রাজনীতি করে, তারাই নির্বাচনের সময় জনগণকে বিভ্রান্ত করতে ধর্মীয় আবরণ ব্যবহার করছে। তারা জানে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর–২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শাহাদত হোসেন, অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমেদ, হাফেজ নুরুজ্জামান এবং মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

আপডেট সময় : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫