চান্দিনা মাধাইয়া এলাকায় রাতের অভিযানে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের বড় সাফল্য
কুমিল্লায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত যুবকের নাম মো. রাহাত হোসেন ওরফে আরাফাত (২০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক যুবকের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রুহুল আমিন বলেন, “সড়কপথে মাদক পাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়।”
তিনি আরও জানান, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।




















