চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মাদারীপুরের শিবচরে রাতের আগুনে সাত দোকান ছাই—ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

শিবচরের বহরতলা দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাতটি দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার বহরতলা দক্ষিণ বাজারে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে বাজারের একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে আগুন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনের সূত্রপাত এত দ্রুত হয়েছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে মিষ্টির দোকান, কসমেটিকসের দোকান ও একটি ওষুধের দোকানসহ মোট সাতটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, “গতকালই নতুন করে অনেক ওষুধ এনেছিলাম। রাতে খবর পেয়ে এসে দেখি, আমার দোকান ছাই হয়ে গেছে। সবকিছু চোখের সামনে শেষ হয়ে গেল।” কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

অন্য দোকানদাররাও জানান, কেউ হারিয়েছেন আজীবনের সঞ্চয়, কেউ হারিয়েছেন সংসারের একমাত্র ভরসা।
বহরতলা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “রাত দুইটার দিকে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তীব্রতা এত বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা টানা দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন জানান, “আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

রবিবার সকালেও বাজারজুড়ে ছড়িয়ে ছিল পোড়া কাঠ, টিন ও ছাইয়ের স্তূপ। দোকানগুলোর সামনে দাঁড়িয়ে ছিলেন হতভম্ব ব্যবসায়ীরা—চোখে হতাশা, মুখে একটাই প্রশ্ন, “এখন শুরু করব কোথা থেকে?”

বহরতলা দক্ষিণ বাজারের এই অগ্নিকাণ্ড শুধু সাতটি দোকান নয়, সাতটি পরিবারের জীবিকা ও স্বপ্নকেও ছাই করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরের শিবচরে রাতের আগুনে সাত দোকান ছাই—ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

শিবচরের বহরতলা দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সাতটি দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা

আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫