চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

২২ দিনের অপেক্ষার পর আবার নদীতে নামছে উপকূলের হাজারো জেলে

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ইলিশ শিকারে নামছে হাজারো জেলে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : মোঃ মাসুদ মোল্লা
  • আপডেট সময় : ১১:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী প্রতিনিধিঃ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে নদীতে নামছেন উপকূলের জেলেরা। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ছিল।

নিষেধাজ্ঞা শেষের আগেই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ঘাটে জেলেদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ জাল মেরামত করছেন, কেউ আবার নৌকার ইঞ্জিন ঠিক করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও নদীতে নামার প্রস্তুতিতে মুখর উপকূল।

স্থানীয় জেলেরা জানান, “দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে ছিলাম। এখন আশা করছি, নদীতে প্রচুর ইলিশ পাব।”

মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন সারাদেশে কঠোর নজরদারি চালানো হয়েছে। নিষেধাজ্ঞা শেষে এখন জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

রাত ১২টা বাজতেই নদীতে নামবেন হাজারো জেলে। তাদের আশায় বুক বেঁধে আছে উপকূলের মানুষ—আবার প্রাণ ফিরবে ইলিশভরা নদীগুলোতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২২ দিনের অপেক্ষার পর আবার নদীতে নামছে উপকূলের হাজারো জেলে

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ইলিশ শিকারে নামছে হাজারো জেলে

আপডেট সময় : ১১:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫