চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

ফুলবাড়ি স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন: প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন নুরু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি’র উত্তর রাবাইতারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন নুরু মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে অনৈতিক কর্মকান্ড, চাকুরি দেয়ার নামে এক নারীর সঙ্গে প্রতারণা এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে।

সম্প্রতি উদ্দীপ্ত নেওয়াশী পেজে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন নারীকে চাকুরি দেয়ার প্রলোভনে ফেলার বিষয়টি দেখানো হয়। ভিডিওটি আপলোড করার কারণে নুরু মাস্টার থানায় অভিযোগ দায়ের করেন। তবে তার কর্মকান্ড নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

শনিবার ২৫ অক্টোবর দুপুরে বটতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের, চাকুরীর প্রলোভনের মাধ্যমে প্রতারণার এবং প্রতিষ্ঠানের নিয়োগে স্বজনপ্রীতির তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট করার মূল দায়ী নুরু মাস্টার। টাকা ও প্রভাব দেখিয়ে তিনি নিজের পরিবারের সদস্যদের নিয়োগ দিয়েছেন। স্কুলে মেয়েদের ওপর অশালীন আচরণ হলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।”

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, নুরুল আমীন মাস্টার চাকুরী দেয়ার প্রলোভনে তাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছেন এবং মোবাইলে অনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি ন্যায়বিচারের দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক নুরু মাস্টার বলেন, “নারীর সঙ্গে জমি কেনাবেচা বিষয়ে কথা বলেছিলাম। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। আমি ফুলবাড়ী থানায় অভিযোগ করেছি।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফুলবাড়ি স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন: প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন নুরু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫