চট্টগ্রাম ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বাস্তবায়ন ছাড়া জুলাই সনদ কেবল আনুষ্ঠানিকতা — এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা জাতির সামনে স্পষ্ট করতে হবে: আখতার হোসেন

আলিয়া আক্তার, ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের অর্জন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে জুলাই সনদ স্বাক্ষরই মূল বিষয় নয়, বরং এর বাস্তবায়ন প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “১৭ অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ থেকে বিরত ছিলাম। কারণ, বাস্তবায়ন ছাড়া শুধুমাত্র স্বাক্ষর অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা মাত্র। এতে জনগণের প্রত্যাশিত অর্জন পূর্ণতা পাবে না।”

আখতার হোসেন বলেন, “ঐক্যমত কমিশনের কাছে আমরা আমাদের দাবিগুলো পুনঃব্যক্ত করেছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া, বিষয়বস্তু ও পরিধি জনগণের কাছে উপস্থাপন করতে হবে। এটি যেন জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রতিফলিত করে।”

তিনি জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে, যা ইতিবাচক পদক্ষেপ হলেও এখনো বিস্তারিত উপস্থাপন করা হয়নি। ফলে চূড়ান্তভাবে আশাবাদী হওয়া যাচ্ছে না।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, “আমরা আশা করি, কমিশন যেন কোনো চাপের মুখে পড়ে জুলাই ঘোষণাপত্রের মতোই এটি কাগুজে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রাখে। বরং বাস্তবায়নের স্পষ্ট ও কার্যকর নির্দেশনা জনগণের সামনে তুলে ধরে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাস্তবায়ন ছাড়া জুলাই সনদ কেবল আনুষ্ঠানিকতা — এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা জাতির সামনে স্পষ্ট করতে হবে: আখতার হোসেন

আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫