চট্টগ্রাম ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সমর্থন চেয়ে ঐক্য ও কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন হুমায়ুন কবির খান।

কালিয়াকৈরে বিএনপি নেতা হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খানের উদ্যোগে কালিয়াকৈরে সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় আশেক নগর পার্ক মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে বলেন,

> “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমায় মনোনয়ন দেয়, তবে ধানের শীষে ভোট দিয়ে আমায় বিজয়ী করবেন বলে আশা রাখি।”

তিনি আরও বলেন,

> “দল সাংগঠনিকভাবে যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে একযোগে কাজ করব এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান ও হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বিগত সরকারের নানা স্বৈরাচারী কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিএনপি জনগণের দল — এই মতবিনিময় সভা তারই প্রমাণ। তারা দলের নেতাকর্মীদের ঐক্য ও ধানের শীষের বিজয়ের আহ্বান জানান।

সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী দলে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সমর্থন চেয়ে ঐক্য ও কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন হুমায়ুন কবির খান।

কালিয়াকৈরে বিএনপি নেতা হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫