হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, জানাযায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি
আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা:
আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাজিনুর রহমান সাজুর পিতা আব্দুর রশিদ সরদারের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ভোর ৬টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিকাল ৪টা ৩০ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জামাতা হাফেজ শাহ জামাল ইমামতি করেন।
জানাযায় উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান মিনু, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মোরতাজা, অধ্যক্ষ ড. আবুল হাসান, মাষ্টার আবুল কাশেমসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন এবিএম আলমগীর পিন্টু ও আবুল কালাম আজাদ বুলবুল। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুর রশিদ সরদারকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






















