ভোলাহাটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত
ভোলাহাটে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোবাইল ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।























