চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রিরিকাড়ি ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারাল ৭ বছরের শিশু ফাহিম

বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোনতাহেরুল হক আমিন বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের রিরিকাড়ি ব্রিজ সংলগ্ন নতুন পাড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ফাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ফাহিম পূর্ব পুঁইছড়ি ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিরিকাড়ি ব্রিজের পাশে খেলছিল ছোট্ট ফাহিম। এ সময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান (নম্বর অনির্ধারিত) তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালককে আটক করেছে বলে নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) জাহান হোসেন।
তিনি বলেন, “দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করছে। দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রিরিকাড়ি ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারাল ৭ বছরের শিশু ফাহিম

বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫