চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পুরানো ছবি বিকৃত করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক মহলের তীব্র নিন্দা

পুরানো ছবি ব্যবহার করে ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে অপপ্রচার, নিন্দার ঝড় আমতলীতে

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে পুরানো ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ও পুরানো ছবি ব্যবহার করে বিভিন্ন অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সচেতন মহলে নিন্দার ঝড় উঠেছে।

সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ মে মো. রোকনুজ্জামান খান আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তিনি স্বচ্ছতা, দক্ষতা ও মানবিকতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

এর আগে, তিনি ৬ এপ্রিল ২০২৫ পাথরঘাটা ইউএনও হিসেবে কর্মরত অবস্থায় ঢাকায় তার মাকে পাঠানোর পথে আমতলীতে অল্প সময় অবস্থান করেন। ওই সময় আমতলীর নতুন বাজারের একটি হোটেলে চা পান করার সময় তার সঙ্গে পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাহাদাত হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান, সেনাবাহিনীর সদস্য রাসেল মৃধা ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
এই সময় সেনাবাহিনীর সদস্য রাসেল মৃধা ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিছু ছবি পোস্ট করেন।

পরবর্তীতে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের দুই মাস পর, ওই পুরানো ছবিই বিকৃতভাবে ব্যবহার করে কিছু অনলাইন পোর্টাল “আমতলীতে আওয়ামী লীগকে পুনর্বাসন” শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে।

এ বিষয়ে স্থানীয় রাজনীতিবিদরা বলেন, ওই ছবি ইউএনওর আমতলীতে যোগদানের আগের এবং রাজনৈতিক সম্পর্ক বোঝায় না।
জামায়াতে ইসলামী আমতলী শাখার সাবেক সাধারণ সম্পাদক আ. মালেক বলেন, “ইউএনওর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি একজন নিষ্ঠাবান কর্মকর্তা।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সাধারণ সম্পাদক গাজী বায়েজীদ আহমেদ বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তা কারও সঙ্গে নাস্তা করলে তা রাজনৈতিক সম্পর্ক নয়। এমন অপপ্রচার নিন্দনীয়।”

আমতলী পৌর বিএনপির সদস্যসচিব মো. জালাল আহমেদ খান বলেন, “ইউএনও রোকনুজ্জামান খান দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করছেন। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”

এ বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত ছবিগুলো আমার আমতলীতে যোগদানের অনেক আগের। এগুলোর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।”

স্থানীয় সামাজিক সংগঠনগুলো বলছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সৎ, মানবিক ও জনবান্ধব কর্মকর্তার সুনাম নষ্টের ষড়যন্ত্র করছে, যা প্রশাসনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুরানো ছবি বিকৃত করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক মহলের তীব্র নিন্দা

পুরানো ছবি ব্যবহার করে ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে অপপ্রচার, নিন্দার ঝড় আমতলীতে

আপডেট সময় : ০৫:১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫