চট্টগ্রাম ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

জনগণ চাইলে পরিবর্তন সম্ভব, শুরু হোক আত্মশুদ্ধি থেকে — মুফতি ফয়জুল করীম

নেতা অন্যায় করে জেলে যায়, বের হলে ফুলের মালা দিই— সমাজের এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত: মুফতি ফয়জুল করীম

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, “আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিয়েই আমরা সমাজে অন্যায়কে টিকিয়ে রাখি।”

তিনি আরও বলেন, “সব দোষ জনগণের। যদি জনগণ ঘুষ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো দলের নেতাই দুর্নীতি করতে পারত না। জনগণ চাইলেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”

ভোটের প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের সময় টাকার বস্তা নিয়ে আসবে, তখন যদি তোমরা গরু-ছাগলের মতো বিক্রি হও, তাহলে অন্তত ভালো দামে বিক্রি হও! কিন্তু যারা মানুষ, তারা কখনো টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না। মনে রেখো, ভোট মানে তোমার ভবিষ্যৎ।”

তিনি আরও আহ্বান জানান, জনগণকে নিজেদের ভেতর থেকে পরিবর্তনের সূচনা করতে হবে। দেশের অর্থনৈতিক ও নৈতিক পরিবর্তন জনগণের হাতেই নির্ভর করছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, উপদেষ্টা আলহাজ্ব কামরুল হাসান খান (খোকন) এবং কুমিল্লা-০৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি এম.এম বিলাল হোসাইন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনগণ চাইলে পরিবর্তন সম্ভব, শুরু হোক আত্মশুদ্ধি থেকে — মুফতি ফয়জুল করীম

নেতা অন্যায় করে জেলে যায়, বের হলে ফুলের মালা দিই— সমাজের এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত: মুফতি ফয়জুল করীম

আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫