চট্টগ্রাম ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণে খুশি প্রান্তিক কৃষকরা

লালমাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন, লালমাই প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

এ সময় ৮০ জন কৃষকের মাঝে আগাম শীতকালীন শাকসবজির (বেগুন, লালশাক, পালংশাক, লাউ, মটরশুঁটি, বাটিশাক ও মূলা) ৯ প্যাকেট করে বীজ বিতরণ করা হয়।

রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১১০ জন কৃষককে লাউ ২০০ গ্রাম, বেগুন ৪০ গ্রাম, মিষ্টি কুমড়া ৬০ গ্রাম, শশা ৪০ গ্রাম বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১০ জনের মাঝে ৫ কেজি করে মসুর বীজ ও সার, এবং আরও ১০ জনের মাঝে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ — মোঃ আহসান হাবিব, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, জিয়াউল করিম, জহিরুল কাইয়ুম, নূরজাহান আক্তার, তাহমিনা আকতার ও ইসহাক খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজহারুল ইসলাম রকিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকার কর্তৃক প্রদত্ত এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণে খুশি প্রান্তিক কৃষকরা

লালমাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫