নিসচা গোলাপগঞ্জ শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সচেতনতা লিফলেট বিতরণ
গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।
বুধবার (২২ অক্টোবর) বাদ মাগরিব দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের একটি পার্টি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির নবনির্বাচিত সভাপতি দুলু আহমদ ছাদ্দই।
এছাড়া বক্তব্য দেন—
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম,
সহ-সভাপতি সুলতান আহমদ,
সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন খাঁন,
অর্থ সম্পাদক নিজাম উদ্দিন জুয়েল,
সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ,
ও সমাজসেবা সম্পাদক ইমাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহিন আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, সানি আহমদ, ইমন আহমদ ও আব্দুল্লাহ আল মাসুদ।
এর আগে আসর নামাজের পর চৌমুহনী জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এবং বাদ আসর পৌর শহরের চৌমুহনীতে পথচারী ও গাড়িচালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা সৃষ্টির এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।






















