চট্টগ্রাম ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

লৌহজংয়ে ডিবি পুলিশের সফল অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ১০

গোয়ালিমান্দ্রায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি পরিচালিত হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়।

অভিযানে অংশ নেন এসআই (নি.) কামরুল হাসান, এসআই (নি.) আবুল কালাম আজাদ, এএসআই মাহাবুর রহমানসহ জেলা গোয়েন্দা শাখার একটি দল।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা মনিপাড়া এলাকার মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ঘরে মাদক বিক্রির প্রস্তুতি চলছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে, আর উত্তর পাশের কক্ষ থেকে দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা ২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা এবং ২২ পিস ইয়াবার মূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা যৌথভাবে মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পলাতক দুইজন—বাড়ির মালিক মোহাম্মদ আলী ও তার ছেলে সাঈদ—দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গোয়ালিমান্দ্রাসহ আশপাশের এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লৌহজংয়ে ডিবি পুলিশের সফল অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ১০

গোয়ালিমান্দ্রায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও ইয়াবা

আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫