চট্টগ্রাম ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে বিশৃঙ্খলা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফেনীতে গোল্ডকাপ ফুটবলে মারামারি: খেলোয়াড়-দর্শক সংঘর্ষে আহত কয়েকজন

জেলা প্রতিনিধি, ফেনী
  • আপডেট সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনি জেলা প্রতিনিধিঃ

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শেষে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলা দল ও সোনাগাজী উপজেলার সমর্থকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ৫-৬ জন দর্শক আহত হয়েছেন এবং সাতটি বাস ভাঙচুরের শিকার হয়েছে।

বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোনাগাজী উপজেলা দল ৪-২ গোলের ব্যবধানে ফুলগাজীকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। তবে খেলা শেষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার জেরে বৃহস্পতিবার নির্ধারিত ফেনী সদর ও ছাগলনাইয়ার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ স্থগিত করেছে জেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষ হওয়ার পর সোনাগাজী ও ফুলগাজী দল মাঠ ছাড়ার সময় সদর উপজেলা ফুটবল দল অনুশীলনে নামে। তখন সোনাগাজীর এক দর্শক ও সদর দলের এক খেলোয়াড়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি দ্রুত দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতি ও বাগবিতণ্ডায় রূপ নেয়।

সোনাগাজী দলের কোচ তারেক আজিজ বলেন, “আমাদের দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ার সময় সদর উপজেলা দলের খেলোয়াড়রা উসকানিমূলক আচরণ করে। এতে বিদেশি খেলোয়াড়সহ দর্শকরা মারধরের শিকার হন।” তিনি আরও জানান, রেলগেট এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়, যাতে ৫-৬ জন দর্শক আহত হন।

অন্যদিকে সদর উপজেলা দলের ম্যানেজার কফিল উদ্দিন মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের দল ভালো অবস্থানে আছে। প্রতিপক্ষ দল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।”

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, “ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, “দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে বিশৃঙ্খলা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফেনীতে গোল্ডকাপ ফুটবলে মারামারি: খেলোয়াড়-দর্শক সংঘর্ষে আহত কয়েকজন

আপডেট সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫