চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

চকরিয়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা কানন ফের আলোচনায়

চকরিয়ায় ভুয়া ‘সমন্বয়ক’ পরিচয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার, সাবেক ছাত্রলীগ নেতা কানন আলোচনায়

মোঃ আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার), কক্সবাজার
  • আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভুয়া ‘সমন্বয়ক’ ও ‘সাংবাদিক’ পরিচয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ কাননের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কোনাখালী টেকপাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে মোহাম্মদ কানন একসময় কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সম্প্রতি এলাকায় ফিরে নিজেকে বিভিন্ন সময় “সমন্বয়ক” ও “সাংবাদিক” পরিচয়ে উপস্থাপন করছেন। অভিযোগ রয়েছে, তিনি এ পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও কানন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে চাঁদা দাবির সময় হাতেনাতে ধরা পড়ে জেল খেটেছেন। সম্প্রতি মুক্তি পাওয়ার পর তিনি আবারও এলাকায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান বলেন,
“ছাত্রলীগের সাবেক নেতা কানন সরকার পতনের পর থেকেই বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। পাশাপাশি চাঁদাবাজিতেও লিপ্ত রয়েছেন। তাই প্রশাসনের দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউনুস অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে কানন সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট দিচ্ছেন। এটি সম্পূর্ণ অপপ্রচার, আমরা এর নিন্দা জানাই।”

স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের কাছে কাননের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা কানন ফের আলোচনায়

চকরিয়ায় ভুয়া ‘সমন্বয়ক’ পরিচয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার, সাবেক ছাত্রলীগ নেতা কানন আলোচনায়

আপডেট সময় : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫