চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

নলছিটি ইউপির উন্নয়ন প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন

নলছিটি নাচনমহল ইউনিয়নে কোটি টাকার প্রকল্পে অনিয়ম: প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু

মনির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও বাস্তবায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন প্রকল্পে কোটি টাকার বরাদ্দ নিয়ে হয়েছে ব্যাপক দুর্নীতি ও নয়ছয়।

এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে তদন্ত কমিটি অভিযোগ ওঠা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু ২০২৪-২৫ অর্থবছরেই ৪নং ওয়ার্ডে ১৯টি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব প্রকল্পের বেশিরভাগই কাগজে কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কাজ হয়েছে অল্প কিছু অংশে, ফলে সরকারি অর্থের বড় অংশ আত্মসাৎ হয়েছে বলে দাবি স্থানীয়দের।

তবুও চলতি ২০২৫-২৬ অর্থবছরেও ওই ওয়ার্ডে নতুন করে আরও পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ তীব্র হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা এবং সাধারণ সম্পাদক উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তথ্য, বরাদ্দের তালিকা ও প্রস্তাবের ফরম সংযুক্ত করা হয়। তারা অনিয়মের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অভিযোগের ভিত্তিতে ইউএনও লাভলী ইয়াসমিন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন—নলছিটি সমবায় কর্মকর্তা, সমাজসেবা অফিসার এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী। বুধবার সকালে কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য নেন।

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকন বলেন,

“আমরা সরকারি বরাদ্দের টাকায় জনগণের জন্য কাজ করে যাচ্ছি। কিছু ক্ষেত্রে নানা কারণে শতভাগ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।”

স্থানীয়দের আশা, তদন্ত শেষে প্রকৃত সত্য প্রকাশ পাবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নলছিটি ইউপির উন্নয়ন প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন

নলছিটি নাচনমহল ইউনিয়নে কোটি টাকার প্রকল্পে অনিয়ম: প্যানেল চেয়ারম্যান শাহ আলম খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময় : ০৮:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫