চট্টগ্রাম ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

র‍্যাব-৭ এর অভিযানে দীর্ঘদিনের আতঙ্ক শামসুল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ফিরে এসেছে

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আত্মগোপনে থাকা বাঁশখালীর কুখ্যাত ডাকাত শামসুল গ্রেপ্তার

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা কুখ্যাত ডাকাত ও ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শামসুল আলম (৫০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত শামসুল আলম বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম ডোংরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) রাতে নগরের চাঁদগাঁও বোর্ড স্কুল সংলগ্ন রুবেল কলোনির সামনে অবস্থান করার সময় এক রুদ্ধশ্বাস অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সিডিএমএস তথ্য পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত শামসুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতি, ৩টি অস্ত্র এবং ১টি হত্যা মামলা।

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‍্যাব-৭ এর কর্মকর্তা।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মো. আরিফ হোসাইন বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।”

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটে চাঁদগাঁও এলাকার একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের মতে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে, এমনকি অনেকে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।

র‍্যাব-৭, চট্টগ্রাম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যাব-৭ এর অভিযানে দীর্ঘদিনের আতঙ্ক শামসুল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ফিরে এসেছে

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আত্মগোপনে থাকা বাঁশখালীর কুখ্যাত ডাকাত শামসুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫