চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থাপিত এই লাইব্রেরি জ্ঞানচর্চা ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নলছিটিতে চালু হলো মোল্লারহাট ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরি, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ এবং এলাকাবাসীর জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উদ্বোধন করা হলো একটি পাবলিক লাইব্রেরি।

বাংলাদেশের অন্যতম কবি জীবনানন্দ দাশের নামে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি সোমবার বিকেলে উদ্বোধন করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “যে জাতি জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে, তারাই উন্নত ও সমৃদ্ধ। তরুণ প্রজন্মকে বইমুখী করতে লাইব্রেরির ভূমিকা অপরিসীম।” তিনি মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা-কে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ আল আমিন মোল্যা জানান, “আমাদের ইউনিয়নে চারটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ রয়েছে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশের অভাব ছিল। তাই ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

লাইব্রেরিতে বাংলা সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার বইয়ের সংগ্রহ রয়েছে। পাঠকরা লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন, তবে বই বাইরে নেওয়া যাবে না। একসাথে প্রায় দশজন শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত ‘জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, এবং ভৈরবপাশা ও কুলকাঠি ইউনিয়নের প্রশাসকবৃন্দসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থাপিত এই লাইব্রেরি জ্ঞানচর্চা ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নলছিটিতে চালু হলো মোল্লারহাট ইউনিয়ন পরিষদ পাবলিক লাইব্রেরি, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত

আপডেট সময় : ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫