চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রবি মৌসুমে ৪ হাজারেরও বেশি কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাটের নবনিযুক্ত উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যাণ্ড) মোঃ শামিম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ হারুন-অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মাশিরুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ভোলাহাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য দেওয়া হয় ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিওপি সার, ১০ কেজি এমওপি সার এবং সরিষা চাষের জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার। অতিথিবৃন্দ স্বচক্ষে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করেন।

এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আবাদে উৎসাহ, ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রবি মৌসুমে ৪ হাজারেরও বেশি কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫