চট্টগ্রাম ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

জেলা উন্নয়ন সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার ওপর জোর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জেলা প্রশাসক আমিরুল কায়সারের

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, “জেলার রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নির্মাণাধীন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে সারাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা নিছক দুর্ঘটনা নয়—এগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

সভায় জুলাই শহীদদের কবর পাকাকরণ, গৃহহীন ও আহত জুলাই যোদ্ধাদের ঘর নির্মাণ এবং নির্মাণকাজের মানোন্নয়নে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. আলী নুর বশির জানান, কুমিল্লায় টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ১৫ লাখ ৮৬ হাজার, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ৪ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,৯৪৭ জন, যার মধ্যে ১,৮৯৬ জন সুস্থ হয়েছেন।

কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বলেন, “ড্রেজার ও ইটভাটার কারণে কৃষিজমির টপসয়েল ধ্বংস হচ্ছে। এভাবে চললে জমি অনুর্বর হয়ে পড়বে। টপসয়েল সংরক্ষণে কঠোর নজরদারি জরুরি।”

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সিনিয়র জেল সুপার হালিমা খাতুনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জেলা উন্নয়ন সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার ওপর জোর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জেলা প্রশাসক আমিরুল কায়সারের

আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫