চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কুমিল্লায় অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে রিজভী: দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রে লাগাতার অগ্নিকাণ্ড

লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: কুমিল্লায় রিজভী

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

লাগাতার অগ্নিকাণ্ড—হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না তা আন্তর্জাতিকভাবে দেখানোর দেশীয় ও বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তবে সরকারকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে।”

রিজভী আরও বলেন, “অগ্নিকাণ্ডের পরপর ঘটার কারণে জনমনে একটি প্রশ্ন দেখা দিয়েছে। বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা হলেও যখন সিরিজ অব্যাহত থাকে, তখন বোঝা যায় কালো হাত কাজ করছে। দেশ ও দেশের সরকারকে দুর্বল দেখানোর জন্য দেশি ও বিদেশি শক্তি সক্রিয় রয়েছে।”

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে, তা প্রশংসনীয়। এটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য যথেষ্ট সক্ষম।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী আরও বলেন, “প্রশাসনের ভিতরে যারা সরকারের পক্ষে নয় তাদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।”

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সোমবার তারেক রহমানের নির্দেশে রিজভী জাহাঙ্গীর আলমের বাড়িতে যান। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত শহীদের কবর জিয়ারতও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লায় অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে রিজভী: দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রে লাগাতার অগ্নিকাণ্ড

লাগাতার অগ্নিকাণ্ড দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্র: কুমিল্লায় রিজভী

আপডেট সময় : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫