চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রুমাইসা হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজার রোগীর মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে ভুল রক্ত পুশের অভিযোগে এক সিজার রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাপাইর এলাকায়।

নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে খাদিজাকে কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে ভুল রক্ত পুশ করা হয় বলে অভিযোগ স্বজনদের। এতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু ঘটে।

নিহতের স্বামী আবির হোসেন ও তার মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেছেন। তারা বলেন, হাসপাতালের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে খাদিজার প্রাণহানি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাত প্রায় ৩টা ৪৫ মিনিটে নিহতের স্বামী সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিস্তারিত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রুমাইসা হাসপাতালের ম্যানেজার তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, “আমরা ঘটনাটি জেনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, “বিষয়টি আমরা জেনেছি। দ্রুত তদন্ত করে দেখা হবে হাসপাতালটির অনুমোদন আছে কি না। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে রুমাইসা হাসপাতাল সিলগালা করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রুমাইসা হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজার রোগীর মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি

আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫