চট্টগ্রাম ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভাড়া ভিত্তিক মানুষ দিশাহারা: লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপে সাধারণ জীবনযাত্রা ব্যাহত

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা পল্লী বিদ্যুৎ ১ সমিতির আওতাধীন হরতকিতলা ৫ নং ওয়ার্ডে সাধারণ মানুষ ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ভাড়াটিয়ারা ডিজিটাল মিটারের অস্বাভাবিক বিলের বোঝা মাথায় নিয়ে দিশাহারা।

স্থানীয়দের অভিযোগ, দিন ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পোশাক শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীরা দৈনন্দিন জীবনযাত্রা চালাতে পারছেন না। অসহনীয় গরমে বৈদ্যুতিক পাখার সুবিধাও ভোগ করতে পারছেন না তারা।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ভাড়াটিয়ারা। মাসে ৩–৪ হাজার টাকা ভাড়া দিয়ে থাকা ভাড়াটিয়াদের বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে প্রায় এক-তৃতীয়াংশ। সাধারণ ব্যবহারের পরেও বিল কখনো ১০০০, কখনো ১২০০ আবার কখনো ১৫০০ টাকাকে ছাড়িয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাড়াটিয়া বলেন, “আমরা যা ভাড়া দেই তার প্রায় অর্ধেক টাকা ডিজিটাল মিটারে চলে যাচ্ছে। লোডশেডিংয়ের পরও এতো বিল কেন? বিষয়টি খতিয়ে দেখা দরকার।”

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সমস্যার সমাধান না করে কেবল অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন। এতে সাধারণ ভুক্তভোগীদের সমস্যার সমাধান আরও কঠিন হয়ে যাচ্ছে।

এলাকাবাসী দ্রুত ঘনঘন লোডশেডিং বন্ধ ও বিদ্যুৎ বিলের অসঙ্গতি দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাড়া ভিত্তিক মানুষ দিশাহারা: লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপে সাধারণ জীবনযাত্রা ব্যাহত

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫