সভায় সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় গণমাধ্যম কমিশন উপজেলা শাখার সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছত এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন।
এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ।
বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তাবারক আলী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং মানবসেবায় তারা সবসময় একযোগে কাজ করে যাবেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক রুহেল আহমদ তালুকদার, সহ অর্থ বিষয়ক সম্পাদক জুবের আহমদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবজল, সহ সাংস্কৃতিক সম্পাদক বাবুল রঞ্জন দাস, সদস্য বদরুল ইসলাম, শকওত আজিজ, এমাদ উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস বিন রিয়াছত বলেন, “গোলাপগঞ্জ উপজেলা কমিটিকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমাদের সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ.কে.এম আজিজুল হক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।















