চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল কুরবান আলীর

ভোলাহাটে আমগাছ থেকে পড়ে কুরবান আলীর মৃত্যু: ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
  • আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় কুরবান আলী (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকালে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে তিনি বাড়ির পাশের একটি আমগাছ থেকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে কুরবান আলী সকাল প্রায় ৭টার দিকে কুরবান মহাজনের আমবাগানে একটি গাছে ওঠেন। এ সময় হঠাৎ একটি ডাল ভেঙে তিনি প্রায় ২০ থেকে ২৫ ফিট উচ্চতা থেকে মাটিতে পড়ে অচেতন হয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং পুলিশকে জানান। পরে ভোলাহাট থানার এসআই মো. কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে কুরবান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক ডা. নুরী তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এসআই মো. কামাল হোসেন বলেন, “কুরবান আলীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল কুরবান আলীর

ভোলাহাটে আমগাছ থেকে পড়ে কুরবান আলীর মৃত্যু: ছাগলের জন্য পাতা কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫