চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

সরকারি বরাদ্দে অস্থায়ী কাঠের সেতু হলেও নিরাপত্তাহীনতায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক মানুষ

অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত-৬

ছাতক প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা এলাকার অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে আবারো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪০), তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন তার ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে ছাতকের বোনের বাড়ি যাচ্ছিলেন। মৌলার কাঠের সেতুটি পার হওয়ার সময় সেতু ভেঙে তারা নিচে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন। তার ভাই আয়নাল মিয়া গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে মৌলা এলাকার পুরনো পাকা সেতুটি ভেঙে পড়লে সরকারি তহবিল থেকে দেড় লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে নামমাত্র কাজ দেখিয়ে বিল উত্তোলন করা হয়। নির্মিত অস্থায়ী কাঠের সেতুটি শুরু থেকেই ছিল নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ।

বন্দেরগাঁও গ্রামের ইসলাম উদ্দিন ও স্থানীয় চালক বোরহান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ সেতুটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর দায় কে নেবে?”

অস্থায়ী সেতুর নির্মাণকাজে জড়িত তোফায়েল আহমদ বিপন বলেন, “আমি মাত্র এক লাখ ২৬ হাজার টাকার বরাদ্দ পেয়েছি। ওই বাজেটে যতটা সম্ভব কাঠ ও বাঁশ দিয়ে সেতু নির্মাণ করা হয়েছিল।”

নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক পীর জানান, “এ এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম বলেন, “জোড়াপানি-নরসিংপুর সড়কে স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প ইতোমধ্যে সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।”

এলাকাবাসী জানান, মৌলা সেতু এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন শতাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি বরাদ্দে অস্থায়ী কাঠের সেতু হলেও নিরাপত্তাহীনতায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক মানুষ

অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত-৬

আপডেট সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫