চট্টগ্রাম ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গাছ কাটার সময় পা ফসকে নিচে পড়ে প্রাণ হারালেন জুলহাস ফরাজি

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

মোঃ মাসুদ মোল্লা, রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছ কাটার সময় নিচে পড়ে জুলহাস ফরাজি (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

নিহত জুলহাস ফরাজি একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদ ফরাজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলহাস ফরাজি আরও পাঁচজন শ্রমিকসহ চুক্তিভিত্তিক কাজে পাশের কাউখালী গ্রামে গাছ কাটতে যান। গাছে দড়ি বেঁধে উঠার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, জুলহাস ফরাজি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হাওলাদার বলেন, “ঘটনাটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাছ কাটার সময় পা ফসকে নিচে পড়ে প্রাণ হারালেন জুলহাস ফরাজি

রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

আপডেট সময় : ১১:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫