চট্টগ্রাম ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

অবৈধ লিজের বিরুদ্ধে পটিয়া সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

পটিয়া প্রধান ডাকঘরের জমিতে জেলা পরিষদের লিজের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফারুকুর রহমান বিনজু, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রধান সড়কের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী পটিয়া প্রধান ডাকঘর। সম্প্রতি পুরাতন ভবন ভেঙে আধুনিক আইকনিক ভবনে রূপ নিয়ে নতুনভাবে সেবা কার্যক্রম শুরু করেছে ডাক বিভাগ। কিন্তু ভবনের পাশের সরকারি জমিতে জেলা পরিষদের লিজে দোকান ঘর নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জেলা পরিষদের লিজপ্রাপ্ত একটি পক্ষ ডাকঘরের বাউন্ডারির ভেতরে থাকা বহু পুরনো গাছ কেটে দোকান নির্মাণের কাজ শুরু করে। এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং জেলা পরিষদের বিরুদ্ধে অবৈধ লিজ প্রদান ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর পটিয়া ডাকঘরের সামনে “হটাও ভূমিদস্যু, বাঁচাও পটিয়া পোস্ট অফিস” শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা জাহেদুল হক, ইদ্রিস পানু, বাহাদুর খাদেমী, আবদুল বারেক, আবছার উদ্দিন সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিদোয়ান সিদ্দিকী, জামায়াত নেতা মোজাফফর আহমদ, মো. সোহেল, দিদারুল ইসলাম, মো. মারুফ, ডাক বিভাগের কর্মকর্তা আবদুল মাবুদ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, “ডাক বিভাগের ভূমি জেলা পরিষদ লিজ দিতে পারে না। এই লিজ অবৈধ ও প্রশাসনিক দুর্নীতির অংশ।” তাঁরা আরও বলেন, “পটিয়ার গর্ব ডাকঘরের আইকনিক ভবনকে ঢেকে রাখার মতো কোনো অবৈধ দখল জনগণ মেনে নেবে না। প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাবে।”

পটিয়া পোস্টমাস্টার তাজুল ইসলাম জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশে কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।”
অন্যদিকে চট্টগ্রাম জেলা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরীফ মুহাম্মদ বলেন, “ডাকঘরের সীমানার ভেতরে লিজ দেওয়ার এখতিয়ার জেলা পরিষদের নেই।”

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, “এটি তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে বিষয়ে নজর রাখা হচ্ছে।”

এদিন চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)-এর নিকট স্মারকলিপি প্রদান করেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য বদরুল খায়ের চৌধুরী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিদোয়ান সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ লিজের বিরুদ্ধে পটিয়া সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

পটিয়া প্রধান ডাকঘরের জমিতে জেলা পরিষদের লিজের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫