চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দক্ষ শিক্ষক সংকটে ৯ কলেজের সবাই অকৃতকার্য, তদন্তে যাচ্ছে কুমিল্লা বোর্ড

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজের ৭৩ পরীক্ষার্থীই ফেল — পাসের হার শূন্য শতাংশ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে নয়টি কলেজে এইচএসসি পরীক্ষায় এক জন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। মোট পরীক্ষার্থী ছিলেন ৭৩ জন, কিন্তু সবাই অকৃতকার্য হয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই নয়টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয়েছে, যেখানে দক্ষ শিক্ষক সংকট ও মানসম্পন্ন শিক্ষার অভাব প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাসের হার শূন্য থাকা এই কলেজগুলো হলো—
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ,
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ,
লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ,
বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ,
লালমাই উপজেলার সূর্য মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ,
বিজয়নগরের চাঁনপুর আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ,
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সেবাগরাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ,
এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজ।

প্রতিটি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে — জিনোদপুরে ৩ জন, তোরাবগঞ্জে ৪ জন, কেমব্রিজে ৪ জন, নিদারাবাদে ৬ জন, ষাইটশালায় ৬ জন, সূর্য মেমোরিয়ালে ৬ জন, চাঁনপুরে ১১ জন, সেবাগরামে ১২ জন এবং জীবগাঁওয়ে ১৯ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, “এই নয়টি কলেজের কাছে ব্যাখ্যা চাওয়া হবে কেন তারা শতভাগ অকৃতকার্য হয়েছে।”

শিক্ষাবিদরা মনে করছেন, এসব কলেজে শিক্ষক সংকট, দুর্বল পাঠদান ও একাডেমিক তদারকির অভাবের কারণেই শিক্ষার্থীরা ফেল করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দক্ষ শিক্ষক সংকটে ৯ কলেজের সবাই অকৃতকার্য, তদন্তে যাচ্ছে কুমিল্লা বোর্ড

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজের ৭৩ পরীক্ষার্থীই ফেল — পাসের হার শূন্য শতাংশ

আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫