চট্টগ্রাম ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাবির আরবি বিভাগে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কোটালীপাড়ার ইমরান হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম কোটালীপাড়ার ইমরান হোসেন

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সে অসাধারণ ফলাফল অর্জন করেছেন কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেন। ৩.৯৭ সিজিপিএ পেয়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একই সঙ্গে অর্জন করেন মর্যাদাপূর্ণ ডিনস অ্যাওয়ার্ড।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাত থেকে ইমরান হোসেন পুরস্কার গ্রহণ করেন।

ইমরান হোসেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে স্নাতকে তিনি ৩.৮৫ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অর্জন করেন।

ইমরান ২০১৬ সালে বলুহার ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ২০১৮ সালে ঢাকা মাদ্রাসা ই আলিয়া থেকে আলিম পাস করে ভর্তি হন ঢাবির আরবি বিভাগে। এর আগে তিনি টুঙ্গিপাড়া বাঁশবাড়িয়া মাদ্রাসা থেকে ২০০৯ সালে কুরআনের হিফজ সম্পন্ন করেন এবং গওহরডাঙ্গা আঞ্চলিক বোর্ডে ১০ম স্থান অর্জন করেন।

পরে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরা হাদিস ও মাদ্রাসাতুস সালমান থেকে মুফতি ডিগ্রি অর্জন করেন।

ইমরান হোসেন বলেন, “১৪ বছর আগে বাবা মারা যাওয়ার পর মনে হয়েছিল লেখাপড়া থেমে যাবে। কিন্তু ছোট ভাই রেজোয়ান ইসলামের অক্লান্ত পরিশ্রম ও পরিবারের সহযোগিতায় আজ এই অবস্থানে পৌঁছেছি।”

ইমরানের এই সাফল্যে কোটালীপাড়াবাসী গর্বিত। কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “একটি কৃষক পরিবারের সন্তান হয়েও ইমরান হোসেন আজ কোটালীপাড়ার গর্ব। তার এই অর্জন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাবির আরবি বিভাগে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কোটালীপাড়ার ইমরান হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৯৭ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম কোটালীপাড়ার ইমরান হোসেন

আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫