চট্টগ্রাম ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের অভিযান, এলাকায় স্বস্তি

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেপ্তার

কামাল খান, গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোল্লা ফজলু ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, “আসামী দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা ফজলু এলাকার বেশ কয়েকটি ডাকাত দলের নেতৃত্ব দিতেন। তার গ্রেপ্তারের খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের অভিযান, এলাকায় স্বস্তি

সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫