চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

২৫ লক্ষ টাকার সম্পদ চুরি, এলাকাজুড়ে চরম আতঙ্ক

হরিরামপুরে পাটগ্রাম কাশেম সাধুর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থমথম আতঙ্কে চরাঞ্চলবাসী

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম কাশেম সাধুর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো চরাঞ্চলে থমথম পরিস্থিতি বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত সপ্তাহে তারা ঢাকায় বেড়াতে গিয়েছিলেন। স্থানীয় প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে এসে দেখেন জানালা কাটা ও ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, আনুমানিক ২৫ লক্ষ টাকার সম্পদ চুরি হয়েছে। কুয়েত প্রবাসী মিজানের স্ত্রী বৃষ্টি বেগম জানান, নগদ ৪ লক্ষ ৩৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ, ১৪ ভরি রুপা এবং দরবারের সংরক্ষিত টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

বৃষ্টি বেগম বলেন, “আমি নিজে বাদী হয়ে ১৩ অক্টোবর হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছি।”

ভুক্তভোগী পরিবারের অপর সদস্য রাবেয়া বেগম জানান, “আমরা প্রাথমিকভাবে চোর শনাক্ত করতে পেরেছি। প্রশাসনের দ্রুত পদক্ষেপ চাই।”

আরেকজন সদস্য রাসেল খান বলেন, “আমার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। প্রশাসন যেন দ্রুত তদন্ত করে চোরদের আইনের আওতায় আনে।”

স্থানীয় বাসিন্দা রাজ্জাক মোল্লা বলেন, “চরাঞ্চলে এমন ভয়ংকর চুরি আগে ঘটেনি। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি।”

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, “ভুক্তভোগী বৃষ্টি বেগমের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৫ লক্ষ টাকার সম্পদ চুরি, এলাকাজুড়ে চরম আতঙ্ক

হরিরামপুরে পাটগ্রাম কাশেম সাধুর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থমথম আতঙ্কে চরাঞ্চলবাসী

আপডেট সময় : ১২:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫