চট্টগ্রাম ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে রাজাপুরে বর্ণাঢ্য আয়োজন

রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত: র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে আজ সোমবার (১৩ অক্টোবর) নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া।

এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক সমকালের সাংবাদিক রহিম রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার ফাইটার ও স্কাউট শিক্ষার্থীরা।

সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ক এক মহড়া প্রদর্শন করেন, যেখানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিষয়ে সচেতনতা আরও জোরদার হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে রাজাপুরে বর্ণাঢ্য আয়োজন

রাজাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত: র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫