চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, অস্ত্রসহ ধরা ডিবি পুলিশের হাতে জাকির হোসেন রাজু

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার: ডিবি পুলিশের সফল অভিযান

মোহাম্মদ হাসনাত ওয়াহিদ (চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোড এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর-দক্ষিণ)।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন রাজু (৩২) নামে ওই যুবককে আটক করা হয়।

উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম মেট্রো-থ-১২-৬০০১) তল্লাশির সময় রাজু পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে।

তল্লাশিতে তার কোমর থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ২০২৩ সালের শেষের দিকে আসিফ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত।

ডিবি সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, অস্ত্রসহ ধরা ডিবি পুলিশের হাতে জাকির হোসেন রাজু

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার: ডিবি পুলিশের সফল অভিযান

আপডেট সময় : ০৫:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫